1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

রাফিনিয়ার প্রথম, হালান্ডের টানা দুইয়ে বার্সা-সিটির বড় জয়

  • Update Time : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৬ Time View

লা লিগায় মৌসুমের প্রথম হ্যাটট্রিকের স্বাদ পেয়েছেন রাফিনিয়া। তার হ্যাটট্রিকের দিনে প্রতিপক্ষ রিয়াল ভ্যালাডোলিডকে ৭ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় হ্যাটট্রিক আদায় করে নিয়েছেন আর্লিং হালান্ড। তার হ্যাটট্রিকে ওয়েস্ট হ্যামকে ৩-১ গোলে হারিয়ে তৃতীয় জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি।

অপেক্ষাকৃত দুর্বল ভ্যালাডোলিডকে পেয়ে গোল উৎসব করেছে বার্সা। ম্যাচের ২০ মিনিটে প্রথম গোল করেন রাফিনিয়া। এরপর ২৪ মিনিটে রবার্ট লেভান্ডোভস্কি। বিরতিতে যাওয়ার আগে ব্যবধান ৩-০ করেন হুলেস কৌন্ডে।

বিরতি থেকে ফিরে পরপর দুই গোল করে হ্যাটট্রিক আদায় করে নেন ব্রাজিলিয়ান রাফিনিয়া। এরপর আরও দুই গোল করে বার্সা। স্কোরশিটে নাম তুলেন অলমো ও তরেস। ম্যাচে ৭-০ গোলের জয় পায় বার্সা। লিগ পর্বে চার ম্যাচ শেষে ৪ জয়ে বার্সার অবস্থান এখন সবার উপরে।

অন্যদিকে প্রিমিয়ার লিগে নিজেদের তৃতীয় ম্যাচেও জয় তুলেছে বর্তমান চ্যাম্পিয়ন সিটি। লন্ডন স্টেডিয়ামে ম্যাচের ১০ মিনিটের মাথায় দলকে সিটিকে এগিয়ে নেন হালান্ড। ১৯ মিনিটে নিজেদের ভুলে ওয়েস্ট হ্যাম সমতায় ফিরলেও ৩০ মিনিটে এসে ফের দলকে এগিয়ে নেন হালান্ড।

এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে মাঠে নামার পর লম্বা সময় গোলের দেখা পায়নি সিটি। অবশেষে ৮৩ মিনিটে এসে ফের বল জালে জড়িয়ে মৌসুমে টানা দ্বিতীয় হ্যাটট্রিক আদায় করে নেন এই ২৪ বছর বয়সি নরওয়েজিয়ান তারকা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews