1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

দিনাজপুর জেলা পেট্রোল পাম্প ও জ্বালানী তেল পরিবেশক মালিক গ্রুপ’র নব নির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১০২ Time View

==================================
মোঃ জাহিদ হোসেন , দিনাজপুর জেলা প্রতিনিধি ॥
দিনাজপুর জেলা পেট্রোল পাম্প ও জ্বালানী তেল পরিবেশক মালিক গ্রুপ’র ২০২৪-২০২৫ ও ২০২৫-২০২৬ সালের দ্বি-বার্ষিক মেয়াদী (২৪ মাস) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
৩১ আগস্ট-২০২৪ শনিবার বেলা ১২ টায় শহরের বড়বন্দর নিজস্ব অফিস কার্যালয়ের হলরুমে দিনাজপুর জেলা পেট্রোল পাম্প ও জ্বালানী তেল পরিবেশক মালিক গ্রুপ’র নব নির্বাচিত কমিটির সভাপতি এ্যাডঃ এটিএম হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ রজব আলী সরকারসহ ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির নেতৃবৃন্দদের শপথবাক্য পাঠ করান দিনাজপুর জেলা পেট্রোল পাম্প ও জ্বালানী তেল পরিবেশক মালিক গ্রুপ’র নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান এ্যাডঃ মোঃ আবুল কালাম আজাদ। তার সাথে সদস্য হিসেবে ছিলেন এ্যাডঃ মোঃ সাজ্জাদ হোসেন ও এ্যাডঃ একেএম মনসুর রহমান। উক্ত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন সিনিয়র সহ-সভাপতি এ.জেড.এম মেনহাজুল হক, সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মফিতুল্লাহ্ চৌধুরী বাবলা, সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুর রশিদ, কোষাধ্যক্ষ আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম প্রধান, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম সেলু, সড়ক সম্পাদক আলহাজ্ব মোঃ আলী হোসেন, নির্বাহী সদস্য আলহাজ্ব মোঃ গোলাম আযম কাজল, মোঃ জাহাঙ্গীর হক খান লাভলু, মোঃ রাহবার কবির পিয়াল, মোঃ হুমায়ুন কবির, আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম, আলহাজ্ব মোঃ নাজির আহাম্মেদ, শ্রী রতন কুমার সাহা, মোঃ সাইফুর রহমান, মোঃ নুরুর হুদা বিপুল, মোঃ মানজুর রশিদ, হোসেন মোঃ রাউফুর রহিম, এএসএম মোর্শেদ আলম সুমন ও মোঃ মোবাশ্বের আহম্মেদ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews