1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

করণের সামনে অস্বস্তিতে দীপিকা

  • Update Time : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ৬৭ Time View

বলিউড অভিনেত্র দীপিকা পাড়ুকোনকে বেকায়দায় ফেলার চেষ্টা করেন পরিচালক ও সঞ্চালোক করণ জোহর। তা দেখে সঙ্গে সঙ্গে দীপিকার জন্য রুখে দাঁড়ালেন হলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া।

আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা যায়, বলিউড যেন বিরাট এক রঙ্গমঞ্চ! প্রতি মুহূর্তে এখানে পাল্টে যায় সম্পর্কের সমীকরণ। আজ যারা ভালো বন্ধু, কালও যে তাদের মধ্যে বন্ধুত্ব অটুট থাকবে, তার নিশ্চয়তা দিতে পারেন না কেউ-ই।

প্রিয়াংকা চোপড়া জোনাস ও করণ জোহরের বন্ধুত্বের সম্পর্কও ব্যতিক্রম নয়। একসময় বেশ ভালো বন্ধুত্ব ছিল তাদের মধ্যে। ‘ধর্মা প্রোডাকশনস’-এর সঙ্গে পর পর বেশ কয়েকটি ছবি করেন এ অভিনেত্রী।

‘কফি উইথ করণ’ শোর নিয়মিত অতিথি ছিলেন প্রিয়াংকা। সম্প্রতি সে রকমই একটি পর্বে প্রিয়াংকার সঙ্গে নিমন্ত্রণ জানান দীপিকা পাড়ুকোনকে। সেখানেই দীপিকাকে বেকায়দায় ফেলার চেষ্টা করেন পরিচালক করণ জোহর। সঙ্গে সঙ্গে দীপিকার জন্য রুখে দাঁড়ান প্রিয়াংকা। জোর ধমক দেন পরিচালককে। কিন্তু কী এমন করেছিলেন করণ, যে কারণে করণ জোহরকে ধমক খেতে হলো?

এর আগে ২০১৫ সালে চুপি চুপি সঙ্গে বাগদান সারেন রণবীর সিং আর দীপিকা পাড়ুকোন। এই তথ্য প্রথম প্রকাশ্যে আনেন দীপিকা, গত বছর ‘কফি উইথ করণ’-এর অষ্টম সিজনে। ‘গোলিয়োঁ কী রাসলীলা রাম-লীলা’ ছবির সেটে তাদের প্রেমের সূত্রপাত। তার পর প্রায় ৬ বছর গোপনে প্রেম করার পর বিয়ের পিঁড়িতে বসেন এ জুটি। যে সময় রণবীরের সঙ্গে প্রেমপর্ব চলছে দীপিকার, সেই সময় করণের শোয়ে অতিথি হয়ে আসেন অভিনেত্রী। দীপিকাকে বারবার তার প্রেমজীবন নিয়ে খোঁচা দিতে শুরু করেন পরিচালক। একটা সময় রণবীর সিংয়ের সঙ্গে সম্পর্কে আছেন কিনা— সরাসরি জিজ্ঞেস করে বসেন করণ। তাতেই খানিকটা ইতস্তত বোধ করেন দীপিকা। তার এ অস্বস্তি বুঝতে পেরে এগিয়ে আসেন প্রিয়াংকা চোপড়া।

দীপিকার হয়ে উত্তর দেন তিনিই। প্রিয়াংকা বলেন, কিছু মানুষ নিজের জীবনকে ব্যক্তিগত রাখতেই পছন্দ করে। তাতে তোমার কী অসুবিধা, তারকাদের নব্বই শতাংশ জীবনের জনসমক্ষে থাকলেও বাকি দশ শতাংশ ব্যক্তিগত থাকুক— কেমন? প্রিয়াংকাকে পাশে পেয়ে ভরসা পান দীপিকা পাড়ুকোনও। পরিস্থিতি বুঝে শেষে অন্য প্রশ্নে চলে যান করণও।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews