1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

ব্রিটেনে নিষিদ্ধ হচ্ছে সিগারেট

  • Update Time : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ৬১ Time View

তামাকজাত দ্রব্য সেবনে ব্রিটিশ নাগরিকদের মৃত্যুর হাত থেকে রক্ষা করতে ব্রিটেনে নিষিদ্ধ হচ্ছে সিগারেট। চাইলেই যেখানে সেখানে ধূমপান করা যাবে না বলে নির্দেশনা দিয়েছেন খোদ প্রধামন্ত্রী।

প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বলেছেন, হাসপাতালের বাইরে, পাবের বাগানে, রেস্টুরেন্টের বাইরে ও খেলার জায়গাগুলোতে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ধূমপানের নিষিদ্ধ স্থানগুলোর স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার সাংবাদিকদের জানিয়েছেন, ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) ওপর চাপ কমাতেই তার সরকার এমন সিদ্ধান্ত নিচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, সরকারের এমন সিদ্ধান্তের বিরোধিতা করবে সংসদের অনেক সদস্য। কারণ এতে দেশের বিনোদন সেক্টরগুলোতে প্রভাব পড়বে। তথ্য বলেছে, সিগারেট ব্যবহার করার কারণে ব্রিটেনে প্রতি বছর প্রায় ৮০ হাজার মানুষ মৃত্যবরণ করছেন। প্রতি বছর এতগুলো মানুষের জীবন বাঁচাতে ও এনএইচএসের ওপর চাপ কমাতেই এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্টারমার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews