1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

বরিশালে বন্যার্তদের জন্য ছবি একে বিক্রি করছে চারু শিল্পীরা

  • Update Time : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ৬৭ Time View

বন্যাদুর্গতের জন্য ওরা ছবি একে বিক্রি করছে । চারুশিল্পীদের এই দলটিকে শুক্রবার পাওয়া গেল বরিশাল নগরীর হাসপাতাল রোডে।

বিভিন্ন প্রতিষ্ঠান ও দোকানে তারা ঘুরে ঘুরে ছবি বিক্রি করছে।তারা জানায় তারা সবাই চারুকলা বরিশাল নামে একটি ফাইন আর্টস প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিল্পী।

চলমান বন্যা দুর্গতের জন্য তারাও কিছু করতে চায় এই মানসিকতা নিয়ে তারা নিজেরা ছবি এক বাধাই করে তা বিক্রি করছে।

এই ছবি বিক্রয়লব্ধ অর্থ তারা প্রধান উপদেষ্টার বন্যার্তদের জন্য তহবিলে প্রেরণ করবে। শিল্পীদলের নেতৃত্ব দিচ্ছেন দক্ষিণাঞ্চলের বিশিস্ট ফাইন আর্টস শিল্পী তাপস কর্মকার । তিনি জানান বন্যার্ত্রদের সাহায্যের জন্য এই প্রতিষ্ঠানের ৫০ জন শিল্পী ৫০ টি ছবি একেছে।

এসব ছবিই আমরা ঘুরে ঘুরে বিক্রি করছি। ইতোমধ্যে আমাদের ফান্ডে ছবি বিক্রয় লব্ধ ২৫ হাজার টাকা জমা হয়েছে। আমাদের এই ছবি বিক্রির ক্যাম্পিং আরো কয়েকদিন চলবে।

সবশেষে আমরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে সমুদয় অর্থ প্রদান করবো। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী তাইফা জানায়-আমি টিভিতে বন্যার ছবি দেখেছি।

আমি প্যাস্টেল রং দিয়ে সেইরকম বন্যার ছবি একেছি। শিল্পীদলের সাথে যুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার“কলা অনুষদের প্রথম বর্ষের শিল্পী নন্দিনী দাস প্রাচী জানান, শিল্পীদের ছবি দেয়ার আহবানে স্বতস্ফূর্ত ভাবে সবাই সাড়া দিচ্ছে। ’মানুষের এই বিপদের দিনে শিল্পীরাও পাশে আছে’ জানায় সে ।

শিল্পী ঈশিকা ঘোষ জানায়, এর আগেও সিলেটে বন্যায় সে ছবি এক বিক্রয় লব্ধ অর্থ ত্রান তহবিলে প্রদান করেছে। চার“কলা বরিশালের সভাপতি দীপংকর চক্রবর্তী জানান, ভয়াবহ বন্যা মোকাবেলায় শিল্পীদেরও করনীয় রয়েছে-এই মনোভাব সবার মধ্যে কাজ করছে।

সে কারনেই দ্বিতীয় শ্রেণী থেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিল্পীরা সবাই এগিয়ে এসেছে। সবাই অসহায় মানুষগুলির পাশে দাড়াতে চায়-তাদের জন্য কিছু করতে চায়-এই অনুভুতি এগিয়ে নিতেই আমারা বন্যার্তদের জন্য এই কর্মসূচী ঘোষণা করে ব্যাপক সাড়া পাচ্ছি। এই কাজে চারুশিল্পীরা তাদের তৃপ্তিনিয়ে এগিয়ে এসেছে বলে জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews