1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

৯২ মার্কিন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা দিল রাশিয়া

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ৬১ Time View

যুক্তরাষ্ট্রের সাংবাদিক, আইনজীবী, ব্যবসায়ী, সামরিক শিল্প সংস্থার প্রধানসহ ৯২ জনের রাশিয়ায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (২৮ আগস্ট) ওয়াশিংটনের রাশিয়াবিরোধী অবস্থানের কারণে এই নিষেধাজ্ঞা আরোপ করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর রয়টার্সের।

রুশ নিষেধাজ্ঞার আওতায় পড়া ব্যক্তিদের মধ্যে ওয়াল স্ট্রিট জার্নালের ১৪ কর্মী, নিউইয়র্ক টাইমসের পাঁচ সিনিয়র সাংবাদিক এবং ওয়াশিংটন পোস্টের চারজন সাংবাদিক রয়েছেন। এ ছাড়া এই তালিকায় বেশ কয়েকজন সরকারি আইনজীবী, মার্কিন প্রতিরক্ষা শিল্প সংস্থার কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রয়েছেন।

মস্কো বলছে, জো বাইডেন প্রশাসনের রাশিয়াবিরোধী কার্যক্রমের জবাবে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর মধ্যে অন্যতম কারণ হলো রুশ রাজনীতিবিদ, ব্যবসায়িক ব্যক্তিত্ব, বিজ্ঞানী ও সাংবাদিকদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আমরা বর্তমান মার্কিন সরকারকে শত্রুতামূলক কর্মকাণ্ডের জন্য শাস্তির অনিবার্যতা সম্পর্কে মনে করিয়ে দিচ্ছি। সেটা হতে পারে (ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির) জেলেনস্কি ও তার সহযোগীদের আগ্রাসন ও সন্ত্রাসী হামলায় সরাসরি মদদ কিংবা রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা।

রাশিয়ার এই নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় ওয়াল স্ট্রিট জার্নালের একজন মুখপাত্র বলেছেন, পুতিন সরকার মুক্ত গণমাধ্যম ও সত্যের ওপর সর্বাত্মক আক্রমণের শামিল। এই হাস্যকর তালিকাটিও এর ব্যতিক্রম নয়।

স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে ইউক্রেন যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সবচেয়ে বড় সংকট দেখা দিয়েছে। মঙ্গলবার রাশিয়া বলেছে, ইউক্রেনকে পশ্চিমা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে আঘাত করার অনুমতি দেওয়ার বিষয়টি বিবেচনা করে পশ্চিমরা আগুন নিয়ে খেলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews