1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

বন্ধ থাকা ভোটার স্থানান্তর কার্যক্রম চালুর নির্দেশ ইসির

  • Update Time : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৬০ Time View

ডেক্স রিপোর্টঃ
মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বন্ধ থাকা ভোটার স্থানান্তর কার্যক্রম চালুর নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে বিভিন্ন নির্বাচনের কারণে যেসব উপজেলায় ভোটার স্থানান্তর কার্যক্রম বা জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ঠিকানা স্থানান্তর কার্যক্রম বন্ধ ছিল।বুধবার (২৮ আগস্ট) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী এ সংক্রান্ত একটি নির্দেশনা মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন।
নির্দেশনায় বলা হয়েছে, ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষ্যে ভোটকেন্দ্র চূড়ান্তকরণ ও ভোটার তালিকা চূড়ান্তকরণের নিমিত্ত মাঠ পর্যায়ে ভোটার স্থানান্তর কার্যক্রম ১ এপ্রিল পত্রের মাধ্যমে বন্ধ রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছিল। স্থগিত ৮টি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনসহ অন্যান্য স্থগিত নির্বাচন সংশ্লিষ্ট উপজেলা/থানায় মাঠ পর্যায়ে ভোটার স্থানান্তর কার্যক্রম চালুর জন্য নির্বাচন কমিশন অনুমোদন প্রদান করেছে।

এ অবস্থায় স্থগিত ৮টি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনসহ অন্যান্য স্থগিতকৃত নির্বাচন সংশ্লিষ্ট উপজেলা/থানায় ভোটার স্থানান্তরের আবেদন সঠিক হলে পূর্বের ন্যায় দ্রুততম সময়ে ভোটার স্থানান্তর কার্যক্রম সম্পন্নের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা যাচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews