1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

নাম-নকশা বদলে যাবে শেখ হাসিনা স্টেডিয়ামের

  • Update Time : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৬০ Time View

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেগা প্রজেক্ট হিসেবে পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছিল। নৌকার আকৃতির নকশাও প্রণয়ন করা হয়। তবে ‘দ্য বোট’ হিসেবে পরিচিত নির্মিতব্য এই স্টেডিয়ামের নাম এবং নকশায় পরিবর্তন আসতে পারে বলে জানা গেছে।

আগামী ৩০ আগস্ট এই স্টেডিয়ামের দরপত্র জমা দেওয়ার শেষ দিন। তবে বিসিবির একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, ২৯ আগস্টের বিসিবি পরিচালনা পর্ষদের সভায় দরপত্র বাতিলের সিদ্ধান্ত নেওয়া হবে।

Advertisement

আরও পড়ুন:
হত্যা মামলার আসামি সাকিবকে আইনি সহায়তা দিতে প্রস্তুত বিসিবি
হত্যা মামলার আসামি সাকিবকে আইনি সহায়তা দিতে প্রস্তুত বিসিবি

বোর্ডের সে সূত্র আরও জানায়, স্টেডিয়ামের ব্যাপারে ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে চায় বিসিবি। সে পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখার পক্ষে বোর্ড। তবে স্টেডিয়ামের জায়গায় মাঠ-উইকেট বানিয়ে যেন অন্তত ঘরোয়া ক্রিকেটের খেলা চালানো যায়, সেই ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, এই স্টেডিয়াম নির্মাণের জন্য সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসানের সরকারের কাছ থেকে পূর্বাচলে নামমাত্র মূল্যে সাড়ে ৩৭ একর জমি পায় বিসিবি। পাপনের বোর্ড পাঁচ হাজার কোটি টাকা ব্যয়ে সেই জমিতে পূর্ণাঙ্গ ক্রিকেট কমপ্লেক্স গড়ে তোলার পরিকল্পনা নেয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews