1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

‘তামিম নিজেই সিদ্ধান্ত নেবে বোর্ডে আসবে না খেলবে’

  • Update Time : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৬৬ Time View

জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান বলেছেন, তামিম ইকবাল নিজেই সিদ্ধান্ত নেবে। সে বোর্ডে আসবে না খেলবে।

গত বুধবার সংবাদ সম্মেলনে আকরাম খান জানিয়েছেন, তামিমের সামনে দুটি পথই খোলা আছে (বোর্ডে আসা অথবা খেলা)। একই প্রশ্নে আজ মিরপুরে আকরাম সংবাদমাধ্যমে বলেন, ‘এখনো তো সে (তামিম) খেলছে। আমি চাই যে খেলোয়াড় খেলুক, ভালো খেলুক। তবে আমি কিছু বলতে পারছি না। এটা অবশ্যই তার সিদ্ধান্ত যে সে বোর্ডে আসবে না খেলবে।’

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট চলার সময় হত্যা মামলার আসামি হয়েছেন সাকিব আল হাসান। বিসিবিকে এরই মধ্যে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সাকিবের ব্যাপারে কী সিদ্ধান্ত নিয়েও আকরাম পরিষ্কার কিছু বলেননি, ‘এখনো কোনো আইনি নোটিশ পায়নি বিসিবি। এটা পেলে হয়তো আমরা সবাই বসে সিদ্ধান্ত নেব।’

বৈষম্যবিরোধী আন্দোলনে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দায়িত্ব নেওয়ার পর ১৯ আগস্ট প্রথমবারের মতো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গিয়েছেন আসিফ মাহমুদ। সেদিনই যুব ও ক্রীড়া উপদেষ্টাকে মিরপুর শেরেবাংলা ঘুরিয়ে দেখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তামিম। ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বাঁহাতি ওপেনারের উপস্থিতি নিয়েও অবশ্য নানা আলোচনা আছে

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews