1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

আমরা আরেকটা ধর্ষণ চাই না: মমতার কাছে বিচার চেয়ে ঋতাভরী

  • Update Time : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৭৪ Time View

হত্যা আর যৌন হেনস্তার বিষয়ে একে এক মুখ খুলছেন স্বনামধন্যরা। গত দুই দিন ধরে মালায়লাম ইন্ডাস্ট্রির নানা ভয়ঙ্কর ঘটনা, অভিনেত্রীদের সঙ্গে যৌন হেনস্তার ঘটনা প্রকাশ্যে আসছে। এরই মধ্যে টালিউডের শ্রীলেখা মিত্রের অভিযোগে মালায়লাম পরিচালক রণজিৎ কেরালা চলচ্চিত্রের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন।

টালিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ করে বিচারের দাবি জানান।

সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট দিয়ে অভিনেত্রী বলেন, দিদি আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে এ রকম একটি তদন্ত এবং বিচার চাই। না আমরা আরেকটা ধর্ষণ চাই না, তার আগে এমন কিছু করতে চাই, যাতে একটা বিহিত হয়।

তিনি লেখেন, হেমা কমিটির রিপোর্ট, মালায়লাম ইন্ডাস্ট্রির নানা কুরুচিকর ঘটনা এবং যৌন হেনস্তার কথা প্রকাশ্যে আনছে। আমি ভাবছি, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কেন এই পদক্ষেপ নিচ্ছে না? যা রিপোর্ট প্রকাশ্যে আসছে, আমি এবং আমার মতো অনেক অভিনেত্রী যাদের আমি চিনি, তারা এ রকম অনেক ঘটনার সম্মুখীন হয়েছেন বা হয়ে চলেছেন।

ঋতাভরী লিখেছেন- অনেক হিরো, প্রযোজক, পরিচালক তারা এহেন অপরাধ করেও প্রতিনিয়ত স্বাধীনভাবে কাজ করে চলেছেন। তাদের কাজকর্মের জন্য কোনো শাস্তি তারা পায়নি। এমনকি আমি তো দেখলাম যে তারা প্রতিবাদ মিছিলে মোমবাতি নিয়েও হাঁটছে! হাবভাব এমন- আমার তো মনে হয় না তারা মেয়েদের একটা মাংসের দলা ছাড়া আর কিছু ভাবে! এই মুখোশধারী রাক্ষসগুলোকে চিহ্নিত করা উচিত। আমি আমার সব কাছের অভিনেত্রীদের বলছি, তোমরা এগিয়ে আসো। এদের মুখোশ টেনে খুলে ফেল।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews