1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

ভারত বন্ধু রাষ্ট্র হলে শেখ হাসিনাকে হস্তান্তর করবে: ফারুক

  • Update Time : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ৬২ Time View

বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক বলেছেন, শেখ হাসিনার নির্দেশে দেশের অসংখ্য ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে। বাংলার মাটিতে আপনাকে (শেখ হাসিনা) বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ভারত যদি বন্ধু রাষ্ট্র হয়, অনতিবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তর করবে।

সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে প্রবাসী অনলাইন বিএনপি গ্রুপের উদ্যোগে শেখ হাসিনার শাস্তির দাবিতে এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনার উদ্দেশে ফারুক বলেন, এত সুখ আপনার থাকবে না। যত শান্তিতেই ভারতে থাকেন না কেন বাংলাদেশের জনগণ আপনাকে আনবে এবং বিচার করবে। আপনি বিএনপির অসংখ্য নেতাকে গুম করেছেন। আপনার বাহিনী দিয়ে দেশের অসংখ্য জনগণ ও ছাত্রদেরকে হত্যা করেছেন। মামলা সবে শুরু হয়েছে। আরও মামলা হবে। বাংলার মাটিতে আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

ভারত সরকারের উদ্দেশে তিনি বলেন, ভারত যদি আমাদের বন্ধু রাষ্ট্র হয়, মোদি সরকারের কাছে অনুরোধ করব অনতিবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তর করুন।
ফারুক বলেন, শেখ হাসিনার প্রেতাত্মারা বাংলাদেশের নতুন করে সমস্যা সৃষ্টি করতে পারে। তার জন্য জাতীয়তাবাদী শক্তির সবাইকে সজাগ থাকতে হবে।

আনসারদের উদ্দেশে বিএনপির এ নেতা বলেন, গত ১৬ বছরে আপনাদের দাবি কোথায় ছিল? ড. ইউনুস ক্ষমতায় বসার পরপরই আপনাদের দাবির মধ্য থেকে গুলি আসে কেন? কারা এরা? আপনাদের গায়ে নতুন জামা কেন? কারা অর্থ দিয়েছে? এসব তদন্তে বের হবে।

তিনি বলেন, বাংলার মাটিতে শেখ হাসিনার বিচার দেখে যেতে না পারলে মুক্তিযোদ্ধা হিসাবে আমার স্বার্থকতা আসবে না।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসেছে মাত্র ২১ দিন। এর মধ্যে ঢাকা শহরটাই যেন দাবির ভূমি পরিণত হয়েছে। এই লোক (ড. ইউনুস) মাত্র বসেছে। এখনও শেখ হাসিনার জঞ্জাল মুক্ত করতে পারেনি। কালপ্রিট ইউপি চেয়ারম্যানদের বরখাস্ত করার সময় পাচ্ছে না। একটু সময় তো তাকে দিতে হবে।

ড. ইউনূসের কাছে দাবি জানিয়ে বিরোধী দলীয় সাবেক এই চিফ হুইপ বলেন, আপনার ওপর যে অন্যায় হয়েছে এগুলো আপনি প্রতিশোধ নেবেন না জানি। তবে আমরা ১৬ বছরে আট বছর জেল খেটেছি। হারুন, বিপ্লব, বেনজির, আসাদের মত পুলিশ অফিসাররা আমার নেতাকর্মীদের বাসায় ঢুকে তাদের স্ত্রীদের গায়ে হাত তুলে তাদের গ্রেফতার করেছে। এদেরকে আপনাকে আইনের আওতায় আনতে হবে।

এ সময় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামান, নির্বাহী কমিটির সদস্য মাওলানা নেছারুল হকসহ প্রমুখ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews