1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

পাকিস্তানে ঐতিহাসিক জয়ের অপেক্ষায় বাংলাদেশ

  • Update Time : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৭২ Time View

রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। তখনও পাকিস্তানের পুরো এক ইনিংস বাকি থাকায়, পাটা পিচে মিরাজের দেখানো ওই স্বপ্ন বাস্তবে রূপ নিতে পারে বলে মনে হয়নি অনেকেরই। ধরা হচ্ছিল নিশ্চিত ড্র’য়ের পথে এগোচ্ছে রাওয়ালপিন্ডি টেস্ট। ম্যাড়ম্যাড়ে সেই টেস্টেই ছড়িয়ে গেল উত্তাপ।

রোমাঞ্চকরভাবে পঞ্চম দিনে ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন বাংলাদেশি বোলাররা। পেসারদের পিচে ছড়ি ঘোরাল বাংলাদেশি স্পিনাররা। প্রথম সেশনে ৬ উইকেট তুলে স্বপ্ন দেখাল জয়ের। এরপর লাঞ্চ বিরতি থেকে ফিরে পাকিস্তানকে ১৪৬ রানে অলআউট করে দিয়েছে বাংলাদেশ। তাতে বাংলাদেশের লিড টপকে মোটে ২৯ রানের পুঁজি পেয়েছে পাকিস্তান। ৩০ রানের এমন মামুলি টার্গেটের পর এখন পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের অপেক্ষায় নাজমুল হোসেন শান্তর দল।

প্রথম ইনিংসে বাংলাদেশকে ভোগানো মোহাম্মদ রিজওয়ান এদিনও বেশ ভুগিয়েছে বাংলাদেশি বোলারদের। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে একাই দলকে টেনেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। একটা সময় তো মনে হচ্ছিল শেষ পর্যন্ত না রিজওয়ান টেলেন্ডারদের নিয়ে বাংলাদেশের জয়টা রুখে না দেন। অবশ্য রিজওয়ানকেও ফেরানোর সুযোগ পেয়েছিল বাংলাদেশ।

২৮ রানে থাকাকালীন মেহেদী হাসান মিরাজের বল তীক্ষ্ণ বাঁক নিয়ে ভেতরে ঢোকা রিজওয়ানের পায়ে আঘাত হানে। পরে আম্পায়ার্স কল পক্ষে থাকায় বেঁচে যান এই কিপার-ব্যাটসম্যান। রিজওয়ানকে ফেরানো না গেলেও উইকেটের অন্যপ্রান্তে আসা সালমান, আফ্রিদি ও নাসিম শাহকে ফিরিয়ে পাকিস্তানকে চাপে রাখে সাকিব ও মিরাজ।

সেই চাপে কাবু হয় রিজওয়ানও। ফিফটির পরপরই মিরাজকে সুইফ খেলতে গিয়ে ব্যাটের কানায় লেগে স্টাম্প ভাঙে রিজওয়ানের। ৫১ রানে ফেরেন রিজওয়ান। সেই সঙ্গে শেষ হয় পাকিস্তানের শেষ স্বীকৃত ব্যাটারের উইকেট। প্রতিরোধ গড়ার স্বপ্ন ভাঙে পাকিস্তানের। প্রথম ইনিংসে ৬ উইকেটে ৪৪৮ রান করে ইনিংস ঘোষণা করা পাকিস্তানের দ্বিতীয় ইনিংস থামে মাত্র ১৪৬ রানে। বাংলাদেশের সামনে টার্গেট ৩০ রানের।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews