1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

নলছিটি প্রেসক্লাবের কমিটি গঠন এনায়েত সভাপতি, সবুজ সম্পাদক

  • Update Time : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৭৩ Time View

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির নলছিটি প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। মো. এনায়েত করিম (যুগান্তর ও নিউ নেশন) সভাপতি এবং কে এম সবুজকে (এনটিভি ও কালের কণ্ঠ) সাধারণ সম্পাদক করা হয়েছে। শনিবার ২৪ শে অক্টোবর রাতে প্রেসক্লাবের এক জরুরী সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিতে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য কর্মকর্তারা হলেন সহসভাপতি মিলন কান্তি দাস (সংবাদ), সহসাধারণ সম্পাদক কায়কোবাদ তুফান (মানবজমিন), অর্থ সম্পাদক শরিফুল ইসলাম পলাশ (ইত্তেফাক), দপ্তর সম্পাদক সাইদুল কবির রানা (এশিয়ান টিভি), নির্বাহী সদস্য আব্দুল কুদ্দুস তালুকদার (সময়ের বার্তা), শাহাদাত হোসেন মনু (ফিন্যান্সিয়াল পোস্ট ও আমাদের কণ্ঠ) ও খলিলুর রহমান মৃধা (জনতা)। নতুন এই কমিটিকে অভিনন্দন জানিয়েছেন ঝালকাঠি মিডিয়া ফোরাম এর সভাপতি মোঃ মনির হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews