1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

‘ত্রাণের গাড়ি আটকে আন্দোলন করছেন আনসার সদস্যরা’

  • Update Time : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৭৪ Time View

শেখ হাসিনা সরকারের পতনের পর একের এক দাবি নিয়ে আন্দোলন করছে বিভিন্ন সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠান। দেশের বিভিন্ন স্থানে বন্যার কারণে যখন মানুষ খাবার ও পোশাকের অভাবে মানবেতর জীবনযাপন করছেন। ঠিক সে সময় শাহবাগ ও প্রেসক্লাবসহ বিভিন্ন এলাকায় যার চলাচলে বাধা দিচ্ছে আন্দোলনকারীরা। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

রোববার (২৫ আগস্ট) হাসনাত তার ফেসবুকের এক পোস্টে বলেন, ‘এই সংকটের সুযোগ নিয়ে সরকারকে চেপে ধরে যারা দাবি আদায়ের জন্য আজকে রাস্তায় ত্রাণের গাড়ি আটকে আন্দোলন করছেন, তারা জাতির শত্রু।’

দেশের বিভিন্ন জেলায় বন্যার্ত মানুষকে সহায়তা করার জন্য গত কয়েকদিন যাবৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে মানুষের ঢল নেমেছে। শিক্ষার্থীদের এই উদ্যোগে অংশীদার হতে নিজেদের সামর্থ্য অনুযায়ী নগদ অর্থ কিংবা ত্রাণসহায়তা পৌঁছে দিতে আসেন বিপুলসংখ্যক মানুষ।

এ আন্দোলনের কারণে একদিকে যেমন মানুষের আসতে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে অপরদিকে ত্রাণ নিয়ে কোনো পরিবহণ সহজেই বের হতে পারছে না টিএসসি থেকে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews