1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে একদিনের বেতন দিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মীরা

  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৭০ Time View

চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলায় গঠন করা হয়েছে ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ’ তহবিল। সেই তহবিলেই এবার নিজেদের একদিনের মূল বেতন দিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় (স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ) এর অধীনস্থ সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীগণ।

বিষয়টি একটি বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেনের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দেশের চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ সকল এলাকার বন্যা পীড়িত মানুষদের সহযোগিতার জন্য স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় (স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ) ও এর অধীনস্থ সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীগণের ০১(এক) দিনের মূল বেতন ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ’ -এ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’

এর আগে, শুক্রবার দেশের চলমান বন্যা মোকাবেলায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে অর্থ পাঠানোর জন্য সোনালী ব্যাংকে একটি হিসাব খোলা হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য-সহায়তা প্রদানে আগ্রহীরা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের নিম্নোক্ত অ্যাকাউন্টে সহায়তার অর্থ পাঠাতে পারেন। হিসাবের নাম : প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল। সোনালী ব্যাংক কর্পোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয় হিসাব নম্বর-০১০৭৩৩৩০০৪০৯৩। এ তহবিলের অর্থ ত্রাণ ও কল্যাণ কাজে ব্যয় করা হয়। প্রেরিত অর্থ সরকার কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করে এর যথাযথ হিসাব সংরক্ষণ করবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews