1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

পাকিস্তানকে টপকে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের লিড

  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৭২ Time View

রাওয়ালপিন্ডি টেস্টে প্রথম ইনিংসে ৬ উইকেটে ৪৪৮ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। তাদের সেই রান এখন টপকে গেছে বাংলাদেশ। ৬ উইকেটে পাকিস্তানের ৪৪৮ রান টপকে যাওয়ার পর এখন লিড নিয়েছে বাংলাদেশ। উইকেটে আছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৪৫২ রান। উইকেটে আছেন মুশফিক ও মিরাজ। মুশফিক আছেন দেড়শর পথে। অন্যদিকে ফিফটির পথে মিরাজ।

এর আগে, ১৩২ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিনে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। আগের দিনের সঙ্গে মাত্র ৪ রান যোগ করে ৫৬ রানে সাজঘরের পথ ধরেন লিটন দাস। ফিরতে পারতেন মুশফিকও। তবে আম্পায়ারের লেগ বিফোরের সিদ্ধান্তে রিভিউ নিয়ে বেঁচে যান তিনি।

এরপর মিরাজকে সঙ্গে নিয়ে সেঞ্চুরি আদায় করে বাংলাদেশকে পথ দেখান মুশফিক। সেঞ্চুরি আদায় করে মুশফিক টপকে যান তামিম ইকবালকে। তামিমের ১০ টেস্ট সেঞ্চুরির বিপরীতে মুশফিকের সেঞ্চুরির সংখ্যা এখন ১১টি। এছাড়াও বিদেশের মাটিতে তামিমের ৪ সেঞ্চুরি ছাড়িয়ে মুশফিকের সেঞ্চুরির সংখ্যা এখন ৫টি।

এদিন মুশফিককে দারুণ সঙ্গ দিয়েছেন মিরাজ। মুশফিকের সঙ্গে জুটি গড়ে তুলে দলকে বড় সংগ্রহের পথে টানছেন। তিনি নিজেও আছেন ফিফটির পথে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews