1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

শেখ হাসিনার বিরুদ্ধে মামলার সংখ্যা অর্ধশতাধিক

  • Update Time : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ৭৩ Time View

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পরে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এরপর থেকেই শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করা শুরু হয়।

আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে গত বুধবার ১৩টি, মঙ্গলবার ১০টি, সোমবার ৬টি, রোববার ৫টি এবং এর আগে আরও ৯টিসহ এ পর্যন্ত মোট ৫১টি মামলা করেন ভুক্তভোগীরা।
এর আগে ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসও জানিয়েছে, বুধবার পর্যন্ত তার বিরুদ্ধে মামলার সংখ্যা ছিল ৩৩। গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে (বুধবার) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ৩৩টি মামলা হয়েছে। যার মধ্যে ২৭টি হত্যাকাণ্ডের। বাকী চার মামলা মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার জন্য করা হয়েছে। এছাড়া গুমের অপরাধে করা হয়েছে একটি মামলা।

এ সকল মামলায় আওয়ামী লীগের শেখ হাসিনাসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীদের আসামী করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যা, গুম-অপহরণসহ রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় দ্বাদশ শ্রেণির ছাত্র, মোহাম্মদপুর থানায় একজনকে, সাভারে হকার, নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতাসহ দুজন, ফতুল্লায় আন্দোলনকারী ফয়সাল, গাজীপুরে হকার আরিফ বেপারি হত্যা, বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন বিএনপির সভাপতিকে অপহরণের পর হত্যা ও রাজধানীর উত্তরায় এক আইনজীবীকে গুম-অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে এসব মামলা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews