1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াচ্ছে বিসিবি

  • Update Time : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ৭২ Time View

ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশ। অন্তত ১৩টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে এই দুর্যোগ। ফেনী, কুমিল্লা, নোয়াখালীর বেশকিছু উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্তীর্ণ জনপদ এখনো পানির নিচে। এমন পরিস্থিতিতে সবাই যার যার অবস্থান থেকে বন্যার্তদের সাহায্য করার চেষ্টা করছেন। বন্যার্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।

দিন দুয়েক আগে বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়া ফারুক আহমেদ প্রয়োজনীয় সব ধরনের সহায়তার পাশাপাশি অন্যান্য মানুষদেরও এগিয়ে আসার আহবান জানিয়েছেন।

শুক্রবার (২৩ আগস্ট) এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে বিসিবি। বন্যার্ত মানুষদের প্রতি সমবেদনা জানিয়ে তাদের সহায়তা, ত্রাণ ও প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়া হবে জানিয়েছে বিসিবি। এ লক্ষ্যে সরকারের সঙ্গে সমন্বয় করা হবে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

আরও পড়ুন:
ভিডিও বার্তায় ফেনীর ভয়াবহতা জানালেন সাইফউদ্দিন
ভিডিও বার্তায় ফেনীর ভয়াবহতা জানালেন সাইফউদ্দিন

বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলছেন, ‘বর্তমানে বন্যা কবলিত মানুষদের নিয়ে আমরা ভাবছি। তাদের এই কঠিন সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। সাহায্য ও ত্রাণ দেওয়ার বিষয়ে আমরা তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছি। এই সংকটাপন্ন অবস্থা কাটিয়ে ওঠার জন্য যে ধরনের সহযোগিতাই প্রয়োজন হবে, তার সর্বোচ্চ প্রচেষ্টা নিয়োজিত করতে আমরা প্রস্তুত।’

তিনি আরও বলেন, ‘এই চ্যালেঞ্জিং সময়ে বিসিবি সহায়তার হাত বাড়াতে নিবেদিত থাকবে এবং এই সংক্রান্ত কাজে প্রয়োজনীয় যোগান দিতে আমরা সমন্বয় অব্যাহত রাখব। এ কাজে আমরা সবাইকে আহবান করছি, যেন তারাও নিজেদের জায়গা থেকে প্রচেষ্টা চালিয়ে যায়।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews